শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বৃথা গেলো হৃদয়ের ৯৭*, ওয়াসিম-শান্তর ব্যাটে দাপুটে জয় রাজশাহীর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

চলতি বিপিএলে রংপুর রাইডার্সকে আরেকটি হারের স্বাদ দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রবিবার ৭ উইকেটের সহজ জয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। লিগ পর্বে এর আগে সুপার ওভারেও রংপুরকে হারিয়েছিল তারা।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। ওপেনার মোহাম্মদ ওয়াসিম অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের ভিত গড়ে দেন। ৫৯ বলে খেলা তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার।

রংপুরের হয়ে আকিফ জাভেদ ৪৩ রানে দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। অপরাজিত ইনিংসে যার ভিত গড়েছেন ওপেনার তাওহীদ হৃদয়। ৮টি চার ও ৬টি ছক্কায় ৯৭* রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে নামা হৃদয় পাওয়ারপ্লেতেই দাপট দেখান। পরে খুশদিল শাহর সঙ্গে জুটি বেঁধে ইনিংসের গতি বাড়ান। খুশদিল ২৯ বলে ৪৪ রান করে আউট হয়েছেন। তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। যদিও হৃদয়ের ইনিংস বৃথা গেছে শেষ পর্যন্ত।

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রাজশাহী। সমান ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর।

সুত্র : বাংলা ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৪:৪৬)
  • ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)