আহত ব্যক্তিরা হলেন রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ির বাসিন্দা শোভা চাকমা (৫২), শহরের পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫) ও পিকআপ ভ্যানের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা খায়। এরপর উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা ছয়জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/tgnsr340sn