বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

এশিয়ান গেমসে পুরো শক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ, লিটনই অধিনায়ক

রিপোর্টারের নাম :
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টুয়েন্টি সংস্করণের টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, সহ–অধিনায়ক তাওহিদ হৃদয়।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টুয়েন্টি খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এবার। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে না পারা অধিনায়ক লিটন দাসও ফিরছেন এশিয়ান গেমসে।

এশিয়ান গেমসের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Source: https://www.prothomalo.com/sports/cricket/klsx5dg7cu

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ১০:৪২)
  • ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)