শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

চানখাঁরপুলে হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত
চানখাঁরপুলে হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
10 / 100 SEO Score

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে।

বাকী ৫ জনের মধ্যে একজনের ছয় বছরের কারাদণ্ড, একজনের চার বছরের এবং তিনজনের তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ মামলায় ১৯তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।

মামলায় ৮ আসামির সবাই আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

আট আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক।

বাকি চার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক (নিরস্ত্র) মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন।

মামলায় অভিযোগ, এ মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়।

স্বৈরাচার শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়াকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়।

সুত্র : বাংলানিউজ-24

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৩:৫৮)
  • ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)