মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু

সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত
10 / 100 SEO Score

শ্যামনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নকিপুর ও দেবালয়ের মধ্যবর্তী দীর্ঘদিনের অবহেলিত একটি সড়ক নতুন প্রাণ ফিরে পেয়েছে সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক মেয়র প্রার্থী জহুরুল হক আপপু-এর উদ্যোগে। বছরের পর বছর অকার্যকর অবস্থায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি স্থানীয় জনগণের জন্য ছিল চরম ভোগান্তির কারণ। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটির বেহাল দশার কারণে মানুষ তো বটেই, গরু, ছাগল ও ভেড়ার চলাচলও প্রায় বন্ধ হয়ে যেত। ফলে নিত্যদিনের জীবনযাত্রায় নেমে আসত দুর্ভোগের ছাপ। এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এগিয়ে আসেন জহুরুল হক আপপু। নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ হাতে নিয়ে তিনি তা বাস্তবায়ন শুরু করেন। তার এই সময়োপযোগী পদক্ষেপে এলাকাবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি, সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা। শুধু কাজ শুরু করেই থেমে থাকেননি তিনি—নির্মাণকাজ চলাকালীন সময়ে নিজে সরেজমিনে উপস্থিত থেকে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেন এবং উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করেন। ছাত্রনেতা জহুরুল হক আপপু বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য, এলাকার উন্নয়ন ও জনগণের সুবিধার জন্য আমি সব সময় তাদের পাশে থাকতে চাই এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবলুর রহমান বাবলু, সাবেক ছাত্রনেতা আল হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, এমন জনবান্ধব ও উদ্যোগী নেতৃত্বই পারে এলাকার বাস্তব সমস্যার সমাধান করতে—আর সেই উদাহরণ স্থাপন করেছেন জহুরুল হক আপপু,আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ।

Share Please

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৩:৫৭)
  • ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)