বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

মাঠে দুই দল। জাতীয় সঙ্গীত চলছে। তার আগে সিরিজের ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। বাংলাদেশ সমর্থকদের কাছে খুব পরিচিত নাম। বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালে টেস্টে ডাবল সেঞ্চুরি আছে তাঁর।

ধারাভাষ্যকার ভুল করে বাংলাদেশ দলের অধিনায়কের নাম বললেন, ‘মুমিনুল হক সৌরভ।’

ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

অস্ট্রেলিয়া দলে বিশেষজ্ঞ পেসার তিনজন। বিশেষজ্ঞ স্পিনার একজন এবং একজন পেস বোলিং অলরাউন্ডার।

তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

তিন পেসার ও দুজন স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেন, ‘এখানে থাকতে পেরে ভীষণ গর্বিত। খেলার জন্য মুখিয়ে আছি।’ কামিন্সের কণ্ঠেও একই সুর, ‘এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম।’

স্বাভাবিক। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার দীর্ঘ ব্যস্ততার এক মৌসুম।

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া–বাংলাদেশ টেস্ট হয়েছে আরও চারটি। ওই চারটি ম্যাচই হয়েছে বাংলাদেশের মাটিতে।

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স কেমন, তা জানতে ক্লিক করুন নিচের লিংকে।

টেস্টে বাংলাদেশ–অস্ট্রেলিয়া: ২০০৩–এর দুঃস্বপ্ন, ২০১৭–এর ইতিহাস

এবার দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে নাজমুল হোসেনের দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম টেস্ট বাংলাদেশ দলের। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার কি হবে?

টেস্টের পাঁচ দিনেই ভালো ক্রিকেট খেলতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের কণ্ঠেও ফুটেছে বাংলাদেশ দলের প্রতি সমীহ । এবার মাঠে প্রমাণের পালা।

মারারা স্টেডিয়ামের কন্ডিশন ও পিচের আচরণ অস্ট্রেলিয়া দলের কাছে খুব পরিচিত নয়। কারণ এই মাঠে টেস্ট ম্যাচ হচ্ছে ২২ বছর পর। ডারউইনে কেন এতদিন পর টেস্ট ম্যাচ হচ্ছে তা জানতে ক্লিক করুন নিচের লিংকে।

২২ বছর ধরে কেন ‘টেস্টলেস’ ডারউইন

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের খবর জানাতে ডারউইনে আছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ এবং আলোকচিত্রী শামসুল হক।

Source: https://www.prothomalo.com/sports/cricket/8fdqj2xuxp

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৫:৫৯)
  • ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)