শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ঢাকা-১৮ আসনে জয়ী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত
এস এম জাহাঙ্গীর হোসেন
6 / 100 SEO Score

ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট (পোস্টাল ব্যালটসহ) ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। শুক্রবার ভোর চারটায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১৮ আসনে পোস্টাল ভোটসহ ২১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটার ছিলেন ৬ লাখ ১৩ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৭২ জন। বাতিল হয় ৪ হাজার ৭৮৪টি ভোট। ভোট পড়ে ৪৫ শতাংশ।
ঢাকা-১৮ আসনে অন্যান্য প্রার্থীর মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে ৩৫০ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আনোয়ার হোসেন হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭২৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জাকির হোসেন ২ হাজার ৫৫৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রেল ইঞ্জিন প্রতীকে ৩ হাজার ২০৫ ভোট পেয়েছেন।

সুত্র : প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৩:১৪)
  • ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)