মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা, আজীবন মুখপাত্র ওসমান হাদি

রিপোর্টারের নাম :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আট সদস্যের এই আংশিক কমিটিতে আবদুল্লাহ আল জাবেরকে আহ্বায়ক আর ফাতিমা তাসনিম জুমাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া শহীদ শরিফ ওসমান বিন হাদিকে এই সংগঠনের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে।সোমবার সন্ধ্যা সাতটায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন এই কমিটি নির্বাচন করা হয়। পরে রাতে মঞ্চের ফেসবুক পেজে নতুন কমিটির কথা জানানো হয়।.গত বছরের ডিসেম্বরে শহীদ হন ওসমান হাদি। ওই সময় তিনি সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র ছিলেন। হাদির সঙ্গে মঞ্চের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল জাবের। এবার তিনি সংগঠনটির আহ্বায়ক হলেন।নতুন কমিটিতে সদস্যসচিব নির্বাচিত হওয়া ফাতিমা তাসনিম এর আগে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।.ঘোষিত কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহমিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।.একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জি এ সাব্বিরকে এই কমিটির আহ্বায়ক আর মাসুদুর রহমান আদনানকে সদস্যসচিব করা হয়েছে। সদস্য হিসেবে আছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।

Source: https://www.prothomalo.com/politics/hdrncp6h26

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ১১:৫০)
  • ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)