বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

৪১ ইনিংস কম খেলেই গিলক্রিস্টের ছক্কার সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন পন্ত

রিপোর্টারের নাম :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

১৮ আগস্ট—এই তারিখটার সঙ্গে টেস্ট ক্রিকেটার ঋষভ পন্তের কী সম্পর্ক?টেস্টে পন্তের অভিষেক ২০১৮ সালের ১৮ আগস্ট, নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে। সেদিনই আদিল রশিদের গুগলিতে ছক্কা মেরে টেস্ট ক্রিকেটে রানের শুরু পন্তের। মাঝে দিন গড়িয়ে আজ টেস্টে আট বছর পূর্তি হলো তাঁর। পন্ত এদিনও মাঠে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন। ৬৬ রানে আউট হওয়ার আগপর্যন্ত টেস্ট ক্রিকেটে তাঁর আট বছর পূর্তি কীভাবে উদ্‌যাপন করেছেন, জানেন?.ইনিংসে মেরেছেন দুটি ছক্কা। এর মধ্যে ৩৭তম ওভারে লাহিরু কুমারাকে মারা শেষ ছক্কাটি ঐতিহাসিক—টেস্টে ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে সেটা ছিল টেস্টে পন্তের শততম ছক্কা। টেস্ট ইতিহাসে দ্রুততম ১০০ ছক্কাও।.ক্যারিয়ারের ৫১তম টেস্টে ৮৯তম ইনিংসে শততম ছক্কা পেলেন পন্ত। ভারতের হয়ে বীরেন্দর শেবাগের সর্বোচ্চ ৯০ ছক্কার রেকর্ড পন্ত নিজের করে নিয়েছেন বেশ আগেই। অপেক্ষা ছিল পন্ত কত দ্রুত ছক্কার তিন অঙ্কে পৌঁছাতে পারেন। আজ তা ঘোচার সঙ্গে আরেকটি অপেক্ষার দ্বারও খুলে গেল—টেস্টে বেন স্টোকসের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি কবে তাঁর হবে।.চার বাঁচাতে গিয়ে হাসপাতালে চান্ডিমাল.টেস্ট ক্রিকেটে ন্যূনতম এক শ ছক্কা মেরেছেনই মাত্র চারজন—স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম, পন্ত ও অ্যাডাম গিলক্রিস্ট। এর মধ্যে ২২০ ইনিংসে ১৩৮ ছক্কা নিয়ে তালিকার শীর্ষে স্টোকস। যাঁর শততম ছক্কাটি ছিল ১৫১তম ইনিংসে।.নিউজিল্যান্ডের ম্যাককালাম শততম ছক্কা মারেন ১৭০তম ইনিংসে। টেস্টে ১০০ ছক্কা মারায় প্রথম অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট শততম ছক্কাটি এসেছিল ১৩০তম ইনিংসে। এত দিন এটাই ছিল টেস্টে সবচেয়ে কম ইনিংসে ১০০ ছক্কা মারার রেকর্ড। পন্ত গিলক্রিস্টের চেয়ে ৪১ ইনিংস কম খেলেই যা মেরে ফেলেছেন। স্টোকসের চেয়ে ৬২ ইনিংস কম লেগেছে, ম্যাককালামের চেয়ে ৮১। ভাবা যায়!ভাবা যায় বলেই তো তিনি পন্ত। কুমারাকে অফ স্টাম্পের দিকে সরে গিয়ে ডিপ ফাইন লেগের ওপর দিয়ে যে ছক্কাটি পন্ত মেরেছেন, সেটি তাঁর ‘ট্রেডমার্ক’ শট। এমন একটা মাইলফলকের ছক্কা তো ট্রেডমার্ক ছক্কাতেই আসা উচিত, কী বলেন?

Source: https://www.prothomalo.com/sports/cricket/w53pcn4ru0

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৪:২৪)
  • ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)