বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে ওয়ানডে সিরিজ

রিপোর্টারের নাম :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

ব্যস্ত সূচি পাকিস্তানের সামনে। আগামী অক্টোবর ও নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এ দুই সিরিজের মাঝে খেলবে একটা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও, যেখানে তৃতীয় দল হিসেবে অংশ নেবে ইংল্যান্ড।অক্টোবরে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের নতুন এই মৌসুম। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান। সিরিজের তিনটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৩ অক্টোবর। টি-টুয়েন্টি লড়াই শেষে পাঁচ দিন বিরতি দিয়ে একই মাঠে গড়াবে তিন জাতির ওয়ানডে সিরিজ। সিরিজে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে আগামী ৩১ অক্টোবর। রাওয়ালপিন্ডিতে ২০ ও ২২ অক্টোবর ইংল্যান্ড মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার। এরপর বাকি চার ম্যাচের জন্য তিনটি দলই চলে যাবে লাহোরে।.টানা দ্বিতীয় বছর ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। গত বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে এমন একটি সিরিজের আয়োজন করেছিল তারা।.শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে, ৯ থেকে ১৩ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে লাহোরে, ১৭ থেকে ২১ নভেম্বর। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি হিসেবে ইসলামাবাদে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন লঙ্কান ক্রিকেটাররা।চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ঘরের মাঠে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ। গত বছরের অক্টোবরে একই ভেন্যুতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। এই চক্রে পাকিস্তানের শেষ সিরিজটি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী বছরের মার্চে। ৯ দলের মধ্যে পাকিস্তান বর্তমানে পয়েন্ট তালিকার আট নম্বরে আছে।.বাবাকে মেসি—‘আর একটু অপেক্ষা করতে পারলে না?’.অন্যদিকে ইংল্যান্ডের জন্য ২০২৬-২৭ মৌসুমের ব্যস্ত শীতকালীন সূচির প্রথম মিশন হতে যাচ্ছে এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তান সফর শেষেই তারা রওনা হবে অস্ট্রেলিয়ায়, যেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টুয়েন্টি খেলবে। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। এরপর মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১৫০তম বার্ষিকী টেস্ট খেলতে তারা আবার অস্ট্রেলিয়ায় ফিরে যাবে।.মৃত‍্যুর খাঁচায়’ ডুবে কুমিরের মুখে পড়ার রোমাঞ্চ

Source: https://www.prothomalo.com/sports/cricket/ew1yqvuzqz

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৪:২৩)
  • ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)