মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

কারওয়ান বাজারে বিদ্যুতের খুঁটিতে আগুন

রিপোর্টারের নাম :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

রাজধানীর কারওয়ান বাজারে বহুতল জনতা টাওয়ারের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক রাতে প্রথম আলোকে বলেন, রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তারা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

রাফি আল ফারুক বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগে আগুন লেগেছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Source: https://www.prothomalo.com/bangladesh/ua8v3hi81u

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (দুপুর ১২:৫৫)
  • ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)