মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

রিপোর্টারের নাম :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে উপস্থিত হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। এ কারণে তাঁর বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি পেছানো হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পরীমনি উপস্থিত না হওয়ায় সময়ের আবেদন করেন তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ার পর তার জ্বর হয়েছে। পাশাপাশি আজ তাঁর সন্তানের জন্মদিন হওয়ায় পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।.পরে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন পরীমনি। এর কয়েক দিন পর ওই বছরের ৪ আগস্ট তাঁর বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‍্যাব। পরে তাঁকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান তিনি।ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।.মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তাঁর খালু কবীর হোসেন হাওলাদার।মামলার বাদী র‍্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত থেকে মামলাটিতে আবার অভিযোগ গঠনের আদেশ আসে।.অসুস্থ থাকায় আদালতে আসেননি পরীমনি, পেছাল মামলার শুনানি

Source: https://www.prothomalo.com/bangladesh/tfd2c9v8rn

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর বিস্তারিত....

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৩:৪৬)
  • ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)